ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) শাখাসহ চার মেডিক্যালে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
ঢামেকে সভাপতি করা হয়েছে, আবু সাঈদ আল মাহমুদকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে মো. ইরতিজা হাসান ফয়সালকে।
সোমবার (৩১ জুলাই) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।
এসব কমিটির শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। এর মেয়াদকাল এক বছর।
ঢাকা মেডিক্যাল কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. ইরতিজা হাসান ফয়সাল বলেন, অতিদ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
এছাড়াও পৃথক সংবাদ বিজ্ঞপ্তি'তে আরও তিন মেডিক্যাল কলেজের কমিটি ঘোষণা করা হয়।
এগুলোর মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দূর্জয় পাল, সাধারণ সম্পাদক গোলাম রসুল জয়।
মুগদা মেডিক্যালের কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির পদ পেয়েছেন মাহমুদুল হাসান অনয়, সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন শরিফুল ইসলাম।
শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির পদ পেয়েছেন মো. রাগীব শাহরিয়ার এবং সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন মো. সাইফুল ইসলাম সাঈফ।