আ. লীগের বন ও পরিবেশ উপকমিটির সদস্য হলেন ড. জাহাঙ্গীর আলম

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির বিশেষজ্ঞ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও কলামিস্ট ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বুধবার (৪ অক্টোবর) বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির অনুমোদন দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রফেসর ড. খন্দকার বজলুল হক এবং সদস্য সচিব আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

এই কমিটিতে রয়েছেন– সাবের হোসেন চৌধুরী, ড. হাছান মাহমুদ, ড. এ কে আব্দুল মোমেন, শ ম রেজাউল করিম, খালিদ মাহমুদ চৌধুরী, মো. শাহরিয়ার আলম, বেগম হাবিবুন নাহার, এ কে এম এনামুল হক শামীম ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী প্রমুখ।

কমিটিতে বিশেষজ্ঞ সদস্য হিসেবে রয়েছেন– প্রফেসর ড. নাসরিন আহমাদ, প্রফেসর ড. এম এ মালেক, প্রফেসর আল-নকীব চৌধুরী, প্রফেসর ড. এ কিউ এম মাহবুব, প্রফেসর মাহবুবা নাসরিন, প্রফেসর ড. আফতাব আলী শেখ, প্রফেসর ড. হাফিজা খাতুন, প্রফেসর ড. মিহির লাল সাহা, প্রফেসর ড. সাবিতা রেজওয়ানা রহমান, প্রফেসর ড. আশরাফ দেওয়ান, প্রফেসর ডা. মামুন আল মাহতাব স্বপনীল, প্রফেসর ড. জাকির হোসেন, প্রকৌশলী ড. গোলাম মোস্তফা, প্রফেসর ডা. কে বি এম হাদিউজ্জামান সেলিম, ড. এস কে মো. রেজাউল ইসলাম, প্রফেসর ড. মফিজুর রহমান, প্রফেসর ড. লিটন কুমার সাহা, প্রফেসর ড. রফিক শাহরিয়, প্রফেসর ড. শাহিন খান, প্রফেসর ড. কবিরুল বাশার, প্রফেসর ড. তাজউদ্দিন শিকদার, প্রফেসর ড. ফারুক আহমেদ প্রমুখ।

এছাড়াও উপকমিটিতে রয়েছেন– মঈন উদ্দিন হাসান চৌধুরী, বাহাদুর বেপারী, রফিকুল ইসলাম কোতোয়াল, পায়ী হাফিজুর রহমান লিকু, ইকবাল হোসেন ভূঁইয়া, অ্যাডভোকেট আনিসুর রহমান লিটু, কবির আহমেদ খান, কৃষিবিদ অরুণ কান্তি রায় সিটন, শম্পা রেজা, ইয়াসমিন তারিন জাহান, জ্যোতিকা প্রমুখ।

এই কমিটিতে বিশেষজ্ঞ সদস্য হিসেবে মনোনীত অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছাত্রলীগের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি অধ্যাপনা ও গবেষণার পাশাপাশি পরিবেশ বিপর্যয়, সংরক্ষণ ও শিক্ষার ওপর জাতীয় পত্রিকায় নিয়মিত কলাম লিখে যাচ্ছেন। ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের লিখিত ‘পরিবেশ বিপর্যয় ও সংরক্ষণ’ বইটি অন্য প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। তিনি পরিবেশে বিপর্যয় ও সংরক্ষণের ওপর ৪০টির বেশি আর্টিক্যাল আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করেছেন।