বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ. লীগের জনসভায় নেতাকর্মীদের ঢল

পশ্চিম পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফেরেন। দিবসটি উপলক্ষে বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার আয়োজন করেছে আওয়ামী লীগ। দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় যোগ দিয়েছেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসেন তারা। এ সময় নেতাকর্মীদের নানা রকম স্লোগান দিতে দেখা যায়।

মিছিল নিয়ে জনসভায় আসেন নেতাকর্মীরা

ঢাকা ও আশেপাশের জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেন দুপুরের আগেই। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-প্লাকার্ড নিয়ে জনসভায় এসেছেন। ব্যানার-প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে আসেন ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতারাও।

জনসভায় যোগ দেন নারীরাও

ছবির হাটের গেট, টিএসসি সংলগ্ন গেট, রমনা কালী মন্দিরের গেট, তিন নেতারা মাজার গেট দিয়ে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন। সে অনুযায়ী নিশ্ছিদ্র নিরাপত্তায় রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় এসেছেন

ঢাকা ও আশেপাশের জেলা থেকে নেতাকর্মীরা আসেন

আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ব্যানার-প্লাকার্ড নিয়ে জনসভায় এসেছেন

একজনকে নিয়ে রিকশায় চালিয়ে জনসভায় আসেন এক নারী

নৌকার প্রতি ভালোবাসা

ছবি

নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা