শেখ হাসিনা যেন পালিয়ে পার না পেতে পারেন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) বিকাল ৫টায় তিনি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিলাভ করেন।

কারাগার থেকে বেরিয়ে রিজভী বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনি হাসিনার পতন হয়েছে। পালিয়ে যেন তিনি পার না পেতে পারেন। তাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।’

এসময় দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশের কোটি কোটি ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞতা জানান রিজভী।

গত ১২ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে সংহতি জানিয়ে বিএনপির ডাকা সভার আগে জাতীয় প্রেস ক্লাবের ভেতর থেকে তাকে আটক করা হয়েছিল।

বিএনপি নেতারা জানান, মঙ্গলবার কারাগার থেকে আরও মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতা।