এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের কোনও বিকল্প নেই। কিন্তু আওয়ামী লীগ এই ঐক্যে আগ্রহী নয়। এ কারণেই তারা নানা অজুহাত তৈরি করছে। তিনি বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। ধারাবাহিক জঙ্গি ও সন্ত্রাসী হামলায় জাতি যখন দিশেহারা, সব রাজনৈতিক দল যখন জাতীয় ঐক্য গড়ার ব্যাপারে ক্ষমতাসীনদের ওপর চাপ সৃষ্টি করছে, ঠিক সেই সময় জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বানোয়াট ও ভিত্তিহীন মামলায় সাজা দেওয়া হয়েছে।
বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব বলেন, এই মামলায় নিম্ন আদালত তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছিলেন। সেখানে স্পষ্ট বলা হয়েছিল, তার বিরুদ্ধে আনীত অভিযোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি। অর্থ লেনদেনের সঙ্গে তারেক রহমানের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই।
আরও পড়তে পারেন: খালেদা জিয়ার জাতীয় ঐক্য কত দূর?
/এসটিএস/এমএনএইচ/