খালেদা-কেরি বৈঠক চলছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বৈঠক শুরু হয়েছে।

সোমবার বিকেল সোয়া চারটায় বারিধারার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির ৫টার দিকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

এ বৈঠকে উপস্থিত রয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।

/এসটিএস/এনএস/এবি/