বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দেশত্যাগ করেন।
দলটির মিডিয়া উইং শায়রুল কবির খান সকাল সোয়া ৯টার দিকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি জানান, ‘চিকিৎসা শেষে মির্জা ফখরুল ঈদের আগেই দেশে ফিরবেন।’
/এসটিএস/এসটি/