খালেদা জিয়া দেশে ফিরবেন ২২ সেপ্টেম্বর





সৌদি আরবে হজ পালন শেষে খালেদা জিয়াহজ পালন শেষে আগামী ২২ সেপ্টেম্বর দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সৌদি এয়ার লাইন্সে একটি বিমানে বিকাল ৫ টায় তিনি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন। তার মিডিয়া উইং পারসন শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল জানান, শনিবার পবিত্র কাবা তওয়াফ শেষে মদিনায় রওয়ানা হবেন খালেদা জিয়া।
এর আগে গত ৭ সেপ্টেম্বর সৌদি বাদশাহর আমন্ত্রণে পবিত্র হজ পালনে সৌদি যান খালেদা জিয়া। ওইদিন বিকাল সাড়ে ৫টার দিকে এ সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওয়ানা দেন।
সৌদি আরবে অবস্থানকালে খালেদা জিয়া তার ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার পরিবার ও আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন।
খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার উপদেষ্টা ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ড. মুহম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দিন আহমেদ ও গৃহকর্মী ফাতেমা বেগম।
এসটিএস/এমএনএইচ/