সার্চ কমিটি প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, ‘এই কমিটির কাছ থেকে আমরা ভালো কিছু আশি করতে পারি না। এই কমিটি নিয়ে বিএনপি হতাশ ও ক্ষুব্ধ।’ তিনি বলেন, ‘বিএনপি আবার রাজপথে তখনই নামবে, যখন দেখবে আলোচনার আর কোনও সুযোগ নেই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘৫ জানুয়ারি মার্কা আরেকটি নির্বাচনের স্বপ্ন দেখবেন না। তাহলে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত। কারণ এই দেশ আন্দোলন সংগ্রামের দেশ।’
আয়োজক সংগঠনের সভাপতি সাইদুর রহমানেরর সভাপতিত্বে এবং শাহাবাগ থানা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, খালেদা ইয়াসমিন, বীর উত্তম শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।
আরও পড়ুন: আমরা যা করি বিএনপি সেটারই বিরোধিতা করে: তোফায়েল
/আরএআর/এমএনএইচ/