শনিবার (২৮ অক্টোবর) খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় ক্ষমতাসীন দলের লোকজন জড়িত থাকার অভিযোগ করেন মির্জা ফখরুল। তার দাবি, যারা হামলা করেছে, তারা চিহ্নিত। তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জাতির কাছে বিষয়টি পরিষ্কার।
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা নিয়ে মন্ত্রীদের মন্তব্যের বিষয়ে ফখরুল বলেন, ‘তারা যদি ডিফেন্ড করেন, তাহলে তো বলতে হবে তারা ব্যবস্থা নিচ্ছেন না। যারা হামলার সঙ্গে যুক্ত, তাদের ছবি এসেছে, ঠিকানা এসেছে, বায়োডাটা এসেছে। জানি না বললে তো হবে না।’
শনিবার পুলিশের ট্রাফিকিং ব্যবস্থা মোটামুটি ভালো থাকলেও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, ‘অনেক জায়গায় সাংবাদিকদের ওপর হামলা হয়েছে, তারা তো কোনও ব্যবস্থা নিতে পারেনি। কয়েকটা জায়গায় তাদের রেসপন্সও পাওয়া যায়নি। ফেনীতে আমরা এসপিকে, ডিসিকে বারবার বলেছি। তারা বলেছেন, আমরা দেখছি।’
তিনি বলেন, খালেদা জিয়া দেশের সাবেক প্রধানমন্ত্রী। তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। রাজনৈতিক উদ্দেশ্যে নয়, মানবিক কারণেই রোহিঙ্গাদের ত্রাণ দিতে যাচ্ছি বলে জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মোশারফ হোসেন খোকন, চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খানসহ অনেকে।
আরও পড়ুন: