সোমবার (২৬ মার্চ) দুপুরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যের কথা আজকে এতদিন পরেও আমাদেরকে স্বাধীনতা দিবস উদযাপন করতে হচ্ছে একটা কারাগারে বসে। দেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী এবং গণতন্ত্রের মাতা কারারুদ্ধ রয়েছেন মিথ্যা মামলায়। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নীল নকশার মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা পুনঃপ্রবর্তন করতে চাই। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশনেত্রীসহ আমাদের হাজার হাজার নেতাকর্মীকে তারা কারারুদ্ধ করে রেখেছে।’
আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার সব অধিকার আজকে হরণ হয়ে গেছে।’
তিনি বলেন, এই দেশে আমরা পুনরায় গণতন্ত্র প্রবর্তন করবো। একইসঙ্গে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান উনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্বাচন এবং রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে, তা থেকেও তাদেরকে মুক্ত করবো।