বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দীন দিদার বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘মহাসচিব অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি করা হয়েছে। এখন পরীক্ষা-নিরীক্ষা চলছে।’ রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল মির্জা ফখরুলের। অসুস্থ থাকায় তিনি যেতে পারবেন না বলেও জানান তিনি।
মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী মো. ইউনূস বলেন, ‘অসুস্থ বোধ করায় উনাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে রয়েছেন। তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।’
এদিকে, রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি আছেন মির্জা ফখরুলের মা।