শনিবার ( ১৮ আগস্ট) সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘আজও কোনও নেতাকর্মী তার সঙ্গে দেখা করতে পারছেন না। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নেতাকর্মীরা বৈঠকও করতে পারছেন না।’
জনগণের ভোটে ওবায়দুল কাদের জিততে পারবেন না বলেও দাবি রিজভীর। তিনি বলেন, ‘সেজন্যেই মওদুদকে নিজ বাড়িতে পুলিশকে দিয়ে অবরুদ্ধ করে রেখেছেন তিনি। যেন তিনি এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীকের সঙ্গে দেখা করতে না পারে।’
অবিলম্বে তার বাড়ি থেকে পুলিশি অবরোধ তুলে নেওয়া এবং গ্রেফতারকৃদের মুক্তির দাবি করেন রিজভী।
সড়ক ও সেতুমন্ত্রী তার মন্ত্রণালয় চালাতে সম্পূর্ণ ব্যর্থ বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘সড়কে মৃত্যুর মিছিল থামছে না। এ মুহূর্তে সব মহাসড়কে ৩০-৪০ কিলোমিটার করে যানজট। ওবায়দুল কাদেরের ব্যর্থতায়ঈদে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারছে না।’
শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন সম্পর্কে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা মানুষের কর্তব্যবোধ সম্বন্ধে সচেতন করেছে। এখন এ আন্দোলনের সমর্থনকারীদেরকে বলা হচ্ছে উসকানিদাতা, অনলাইন অ্যাক্টিভিস্ট, ফেসবুক ব্যবহারকারী, রাজনৈতিক দল- যারা এই আন্দোলনে সমর্থন দিয়েছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের হিড়িক চলছে। রিমান্ডে নিয়ে শেখানো বুলি স্বীকার করতে উৎপীড়ন করা হচ্ছে। বিশেষ করে ছাত্রীদের রিমান্ডে নেওয়া নজিরবিহীন।’
আন্দোলনে সমর্থনকারী আলোকচিত্রী, অভিনেত্রী, শিল্পী, কলাকুশলি, লেখক, সাংবাদিক, অভিভাবক কেউ সরকারের নিপীড়ন থেকে রক্ষা পাচ্ছে না বলেও দাবি রিজভীর।