ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল


বিএনপিসোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল রবিবার (৩০ সেপ্টেম্বর) জনসভা করতে অনুমতি জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে যাচ্ছে বিএনপির দুই সদস্যের প্রতিনিধি দল।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পুলিশ কমিশনারের কার্যালয়ে যাবেন বিএনপির প্রতিনিধি দলটি। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য জানান।
তিনি জানান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ দেখা করতে যাবেন।