বিএনপির প্রতিনিধি দলে ছিলেন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ সাংগঠনিক সম্পাদক আবসুদ সালাম আজাদ। তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ্যানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সমাবেশের অনুমতি পেয়েছি। আগামীকাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের জন্য সব ধরনের প্রস্তুতিও আমরা নিচ্ছি।’
রবিবার বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি। গত ২৪ সেপ্টেম্বর বিএনপি ও ১৪ দল একইসঙ্গে শনিবার (২৯ সেপ্টেম্বর) সমাবেশের ঘোষণা দেয়। পরে ডিএমপির অনুরোধে বিএনপি শনিবার সমাবেশ না করার সিদ্ধান্ত নেয়। তবে আজ রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ১৪ দলের কর্মী সমাবেশ হবে।