শনিবার (৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়াসহ সব নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা বলতে চাই, আইনগতভাবে খালেদা জিয়ার যে পাওনা, সেই জামিন চাই। তার মুক্তি আজকে গণদাবি, সবাই তার মুক্তি চায়।’
তিনি আরও বলেন, ‘সব রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ করে একটা গণজোয়ারের মধ্যে দিয়ে এই সরকারকে পরাজিত ও অপসারণ করতে হবে।’
বর্তমান সরকার ভয়াবহ অভিহিত করে বিএনপির মহাসচিব বলেন, ‘যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে। তাদের সরাতে হলে জনগণের ঐক্যের কোনও বিকল্প নেই। সেই ঐক্য আমাদেরকে সৃষ্টি করতে হবে।’
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, শামসুল হক, হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।