বিএনপির দফতরের দায়িত্বে আবারও প্রিন্স

বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে আবারও রুহুল কবির রিজভী আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। রবিবার (২১ মার্চ) দুপুরে বিএনপির একটি সূত্রে এ কথা জানানো হয়েছে।

গত ১৭ মার্চ (বুধবার) করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর দফতরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ কারণেই তার অনুপস্থিতিতে প্রিন্সকে আবারও চলতি দায়িত্বে ফেরানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ১৯ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি দলীয় পত্রে প্রিন্সকে দফতরের চলতি দায়িত্ব পালনের নির্দেশ দেন। ওই সময়ও অসুস্থতার কারণে রিজভী টানা হাসপাতালে ছিলেন। বাংলা ট্রিবিউনকে রিজভীর ঘনিষ্ঠ তুষার জানান, তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে।