বিএনপি থেকে পদত্যাগ করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মো. হানিফ। দলের মহাসচিবের কাছে সোমবার (২৮ জুন) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দলের প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সব কার্যক্রম থেকে পদত্যাগ করার আবেদন জানিয়েছেন।
মেজর (অব.) মো. হানিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার এখন বয়স হয়েছে। রাজনীতিতে সময় দেওয়ার মতো শারীরিক সক্ষমতা নেই। তাই পদত্যাগ করেছি।’