খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আপাতত তার অবস্থা স্থিতিশীল আছে।’ শনিবার (১৪ আগস্ট) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া করোনা প্রতিষেধক টিকার প্রথম ডোজ নিয়েছেন। সামনে আবার নেবেন।’
খালেদা জিয়া কবে টিকার দ্বিতীয় ডোজ নেবেন জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘কবে নেবেন, সেটা চিকিৎসকরা বলতে পারবেন। আমি এ বিষয়ে জানি না।’
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, ’আগামী ১৯ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার তারিখ রয়েছে।’