সরকারের সমালোচনা করে সাবেক এ সেনা প্রধান বলেন, যত দিন জিয়ার চেতনা আমাদের মধ্যে থাকবে, ততদিন এ দলকে কেউ ভাঙতে পারবে না। কারণ এ দল ভেসে আসা কোনও দল নয়।
আয়োজক সংগঠনের সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদীন ফরুক, ঢাকা মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সাবেক সাংসদ হেলেন জেরিন খান প্রমুখ।
/এসআইএস/এনএস/এমএনএইচ/