নোমানের দুর্নীতি মামলা চলবে

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসম্পদের হিসাব বিবরণীর এক মামলা বাতিলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।ফলে নোমানের মামলা বিচারিক আদালতে চলতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে নোমানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান এ সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ ১৯৯৮ সালের ১৯ আগস্ট নোমানের বিরুদ্ধে এ মামলা করেন।
মামলায় ২০০৯ সালে নোমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন নোমান। এ আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২০১৩ সালের ২৪ জানুয়ারি হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করলে আজ সোমবার তা উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আপিল বিভাগ।
/ইউআই/এসএম/