খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত

খালেদা জিয়ার সঙ্গে মার্শিয়া ব্লুম বার্নিকাটের বৈঠকবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে টানা দুই ঘণ্টা বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈঠকে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
/সিএ/এএইচ/