কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের (সিএইচআরআইও) দেওয়া ‘মাদার অব ডেমোক্র্যাসি’ সম্মাননা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে তুলে দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর গুলশানের বাসভবনে গিয়ে তার হাতে এ সম্মাননা তুলে দেন বিএনপি মহাসচিব।
এদিন রাত সোয়া ৯টার দিকে দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
উল্লেখ্য, ২০১৮ সালে পুরস্কার পাওয়ার সাড়ে তিন বছর পর মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানায় বিএনপি।
আরও পড়ুন: