খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২০ মার্চ) রাত আটটার দিকে মির্জা ফখরুল খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। দলের ঘনিষ্ঠ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

দলীয় সূত্র জানায়, বিএনপির মহাসচিব অন্তত এক ঘণ্টার বেশি সময় চেয়ারপারসনের সঙ্গে কথা বলেন। এসময় তিনি তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। বেগম জিয়ার শারীরিক অবস্থাও আগের চেয়ে খানিকটা উন্নত রয়েছে বলে সূত্রের দাবি।

এর আগে গতকাল শনিবার এভার কেয়ার হাসপাতালের মেডিক্যাল বোর্ডের প্রধান চিকিৎসক দলের অন্যতম সদস্য ডা. শাহাব উদ্দিন তালুকদারও বিএনপি প্রধানের খোঁজ খবর নিয়ে আসেন।

দলীয় সূত্র জানায়, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ পরিবারের সদস্যরাও নিয়মিত খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করছেন।