বিএনপির কেন্দ্রীয় কমিটিতে দুই নেতার পদোন্নতি 

বিএনপি কেন্দ্রীয় কমিটির দুই সদস্যের পদোন্নতি হয়েছে। জাতীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিব পেয়েছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ।

অপরদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্যপদে থাকা মোহাম্মদ রাশেদুল হককে সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।