গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানকে বুধবার (২৭ এপ্রিল) রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে রাতে লাইফ সাপোর্ট নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা ১২টার দিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি জানান, পরিবার ও দল এম এ মান্নানের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।
৭২ বছর বয়স্ক বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম এ মান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় আছেন। গাজীপুর সিটি করপোরেশন মেয়র থাকার সময়ে ২০১৫ সালে বাসা থেকে গ্রেফতার হন তিনি। ২০১৭ সালে আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন।