ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিএনপি সমর্থকদের বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বি‌দে‌শে উন্নত চিকিৎসা এবং বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে করেছে যুক্তরাজ্য বিএনপি। বুধবার (১৫ জুন) ব্রিটিশ পার্লামেন্ট হাউজের সামনে এই কর্মসূচি পা‌লিত হয়। 

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে যুক্তরাজ্য বিএনপির জোনাল কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। 

সমা‌বেশ শে‌ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর ১০নং ডাউনিং স্ট্রিটে স্মারকলিপি প্রদান করেন যুক্তরাজ্য বিএনপির নেতারা।