রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদবঞ্চিতদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসময় তিনজন আহত হয়েছেন।
বুধবার বেলা আড়াইটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর পদবঞ্চিত নেতাকর্মীরা নয়পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। এর আগ থেকেই ছাত্রদলের নতুন কমিটির নেতাকর্মী সেখানে ছিল। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হয়েছে।
তবে আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
/এআরআর/এসটি/