বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলছে কাল?

গত বুধবার (৭ ডিসেম্বর) রাতে পুলিশের অভিযানের পর থেকে বন্ধ রয়েছে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।

চার দিন পর আগামীকাল রবিবার (১১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কার্যালয়ে প্রবেশ করবেন বিএনপির কেন্দ্রীয় দফতর বিভাগের ভারপ্রাপ্ত দায়িত্বশীল, সাংগঠনিক সম্পাদক (অতিরিক্ত দফতর দায়িত্ব) এমরান সালেহ প্রিন্স।

শনিবার (১০ ডিসেম্বর) রাতে বাংলা ট্রিবিউনকে এই কথা জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, রবিবার দুপুরে এমরান সালেহ প্রিন্সসহ দায়িত্বশীল নেতারা কেন্দ্রীয় কার্যালয় খুলতে যাবেন। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন।