বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের চার দিন পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। তারা কেন্দ্রীয় নেতাদের আসার অপেক্ষা করছেন।
রবিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার পর থেকে নেতাকর্মীরা কার্যালয়ে আসতে শুরু করেন। তারা কার্যালয়ে প্রবেশ করার জন্য ভারপ্রাপ্ত দফতর সম্পাদক ইমরান সাহলে প্রিন্সের অপেক্ষা করছেন।
বিএনপির দফতরের নির্বাহী কমিটির সদস্য আব্দুর সাত্তার পাটোয়ারী, কৃষক দলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ওবায়দুর রহমান টিপু এবং কৃষক দলের যোগাযোগ সম্পাদক শাহজাহান কামালসহ অন্যান্য নেতাকর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান করছেন।
তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় নেতারা আজ কার্যালয়ে প্রবেশ করবেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে নিয়েই কার্যালয়ে প্রবেশ করা হবে।