পঞ্চগড়ে নিহত বিএনপি নেতার গায়েবানা জানাজা রবিবার

পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের  (৫০) গায়েবানা জানাজা হবে রবিবার (২৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। শনিবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ কথা জানান।

শায়রুল কবির জানান, আগামীকাল ২৫ ডিসেম্বর রবিবার বাদ আসর নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে গায়েবানা জানাজা হবে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, রশিদ আরেফিন বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ছিলেন।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, তিনি ঘটনাস্থলে আহত হলে বিএনপি নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

তবে পুলিশের দাবি, রশিদ আরেফিন নামে যে ব্যক্তি মারা গেছেন তিনি মূলত বাইপাস রোগী। হৃদরোগজনিত কারণে মারা গেছেন। তার শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই।