সোমবার রাজধানীতে বিএনপিসহ বিরোধী দলের সমাবেশ ও মিছিল

গণমিছিল, গণ-অবস্থান কর্মসূচির পর এবার তৃতীয় কর্মসূচি হিসেবে রাজধানীতে গণসমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি ও যুগপতে থাকা বিরোধী দলগুলো। সোমবার (১৬ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্পটে পৃথকভাবে কর্মসূচি পালন করবেন নেতাকর্মীরা।

বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, আগামীকাল ১৬ জানুয়ারি রবিবার দুপুর ২টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে সমাবেশ ও মিছিল হবে। এতে প্রধান অতিথি থাকবেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

এছাড়া, গণতন্ত্র মঞ্চ সোমবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে। অলি আহমদের এলডিপি পান্থপথে এফডিসি সংলগ্ন অফিসের সামনে সমাবেশ করবে। ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ দুপুর ২টায় পল্টনে প্রীতম হোটেলের উল্টো দিকে আল রাজি ভবনের সামনে সমাবেশ ও মিছিল করবে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১০টা ৩০ মিনিটে সমাবেশ করবে ‘বাম গণতান্ত্রিক ঐক্য জোট’।