সজীব হোসেনকে হত্যার প্রতিবাদে সারা দেশে বিএনপির শোকর‌্যালি

কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ পদযাত্রায় অংশ নেওয়া লক্ষ্মীপুরের কৃষকদলের নেতা সজীব হোসেনকে হত্যার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে শোকর‌্যালি করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে রাজধানীর নয়া পল্টনে শোকর‌্যালি অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি দেশের অন্যান্য জেলা ও বিভাগীয় শহরগুলোতেও র‌্যালি কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।

ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শোকর‌্যালিতে বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

দলের একাধিক নেতা জানান, র‌্যালি পালনকে কেন্দ্র দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অনেক।