শুক্রবার ভোট বর্জনের আহ্বানে সারা দেশে মিছিল করবে বিএনপি

দুদিন পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ভোট বর্জনের লক্ষ্যে সারা দেশে শুক্রবার (৫ ডিসেম্বর) মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।

এর আগে গত ২৮ অক্টোবর দলীয় মহাসমাবেশের দিন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ২৯ অক্টোবর থেকে ধারাবাহিক অবরোধ ও হরতাল  কর্মসূচি দিয়ে আসছিল বিএনপি। পরবর্তীকালে গত ২১ ডিসেম্বর থেকে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনে জনসাধারণকে সম্পৃক্ত করতে ধারাবাহিক গণসংযোগ ও লিফলেট কর্মসূচি পালন করছে বিএনপি।