আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিতে নয়া পল্টনে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মী ও অনুসারীরা।
শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠেয় এ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন।
বুধবার (১ মে) রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও তারপর র্যালি হবে।
তীব্র রোদ উপেক্ষা করে বুধবার দুপুর ২টার আগে থেকে নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন।
নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পাঁচটি পিকআপের সমন্বয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চে নেতারা অবস্থান নিয়েছেন।
সমবেত নেতাকর্মীদের কারণে ফকিরাপুল থেকে কাকরাইল যাওয়ার সড়ক বন্ধ রয়েছে। যানবাহন সীমিতভাবে চলাচল করছে।
নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
বিকাল সাড়ে তিনটার দিকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুররু হওয়ার কথা রয়েছে।