বিএনপির নতুন ভাইস চেয়ারম্যান হলেন নুরুল ইসলাম মনি

সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে।
 
মঙ্গলবার (২০ আগস্ট) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
প্রেস বিজ্ঞপ্তিতে রিজভী উল্লেখ করেন, ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি দলকে সুসংবদ্ধ ও শক্তিশালী করতে সক্ষম হবেন বলে দল আশা রাখি।

নুরুল ইসলাম মনি বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি।