বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি জানান, বিকেল ৫টার পরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। দলের পক্ষে আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন কেন্দ্রীয় সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম।
দলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুঁইয়ার নেতৃত্বে সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহীন ও যুবদলের সহ-সভাপতি সেলিমুজ্জামান সেলিম আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন।
২০০৯ সালে বিএনপির ৫ম জাতীয় কাউন্সিলেও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আমন্ত্রণ জানায় বিএনপি।
/এসটিএস/এজে/