খালেদা জিয়া বলেন, গণভোটের বিধানকে সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে। জনগণের এই অধিকার আবারও সংবিধানে যুক্ত করে মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে।
বিএনপি চেয়ারপারসন জানান, তার দল ক্ষমতায় এলে সব কালাকানুন বাতিল করবে। এ সম্পর্কে খালেদা জিয়া বলেন, বিচারবহির্ভূত প্রতিটি হত্যাকাণ্ড, কারাগারের ভেতরে মৃত্যুসহ প্রতিটি ঘটনার তদন্ত করবে বিএনপি। এ সময় তিনি ব্যাংক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিরাপত্তার ব্যবস্থাবৃদ্ধি, সুষ্ঠু সেবার মাধ্যমে জনগণের চিকিৎসা দেওয়ার ঘোষণা দেন।
খালেদা জিয়া কাউন্সিলের লিখিত বক্তব্য অনেকটাই নির্বাচনি ইশতেহারের আদলে ছিল। ১২-৫০ মিনিটে শুরু হয়ে তার বক্তব্য দুপুর দেড়টার সময়ও বক্তব্য চলছিল। তার বক্তব্যের আগে লন্ডনে থেকে তারেক রহমানের ভিডিও বক্তব্য শোনানো হয়।
বক্তব্যের শুরুতেই খালেদা জিয়া তাকে চেয়ারপারসন হিসেবে পুনর্নির্বাচিত করার জন্য নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
/এমএনএইচ/