রিপোর্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐকমত্যের ভিত্তিতে কাজ করার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমরা এক ও অভিন্ন লক্ষ্য নিয়েই গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছি। সবাইকে সহযোগিতার মাধ্যমে এক হয়ে কাজ করতে হবে।
রিপোর্টে খালেদা জিয়া, তারেক রহমানকে অভিনন্দন জানান ফখরুল। স্মরণ করেন আরাফাত রহমান কোকোকেও।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০১৩ সালে আমাদের কাউন্সিল করার কথা ছিল। কিন্তু সরকার একদিনে ১৫৪জন নেতাকে গ্রেফতার করে কাউন্সিল বানচাল করে। ওই সময় শান্তিপূর্ণ সমাবেশে গুলি করেছিল। তিনি বলেন, বিএনপিকে জঙ্গিবাদসহ নানা বিষয়ে অভিযুক্ত করা হচ্ছে। অথচ বিশ্বে প্রথম এন্টি টেরোরিজম এগ্রিমেন্টে সই করেছিল বিএনপি সরকার।
/এসটিএস/এমএনএইচ/