রাজধানীর ভাসানটেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং ওষুধ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ভাসানটেকে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে খাদ্যসামগ্রীও বিতরণ করেন তিনি। এরপর দুপুর সাড়ে ১২টায় মহাখালীর কড়াইল এলাকায় আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন।
এছাড়াও শিশু-কিশোরদের মাঝে বই বিতরণ করেন ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন– ডক্টরস অ্যাসোসিয়েশনের (ড্যাব) মহাসচিব জহুরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. এসএম মেহেদী হাসান ও সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক খালেদুজ্জামান দিপু।