বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

প্রাণীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে রাজধানীর বনানীতে একটি ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) উদ্যোগে বনানীর কে ব্লকের ২৪ নম্বর (লেকপাড়) সড়কের ১৮ নম্বর ভবনে স্থাপিত এই ক্লিনিকের উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও বাওয়ার প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

উদ্বোধন শেষে তারেক রহমান ক্লিনিকের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।  তিনি ক্লিনিকের চিকিৎসক এবং প্রতিষ্ঠানটির অন্যদের সঙ্গেও কথা বলেন। জানতে চান, ওষুধ, যন্ত্রপাতি ও অবকাঠামোগত প্রয়োজনের কথা। স্বেচ্ছাসেবকদের কাজের প্রশংসাও করেন তিনি।

আধা ঘণ্টা পর ক্লিনিক থেকে বের হন তারেক রহমান। এ সময় আশপাশের আবাসিকের বাসিন্দাদের উষ্ণ শুভেচ্ছা গ্রহণে হাত নেড়ে সৌজন্যতা প্রকাশ করেন।

তারেক রহমান লন্ডনে থাকাকালে কীভাবে পশু-পাখির সেবা করতেন সেই বিষয়ে জানান ওয়েলফেয়ারের আহ্বায়ক আদনান আজাদ।