ঢাকা-২০ (ধামরাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. তমিজ উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। লাখেরও বেশি ভোট পেয়ে ধানের শীষের এ প্রার্থী জিতেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম এ ফলাফল ঘোষণা করেন।
ঢাকা-২০ আসনে মোট ১৪৭টি কেন্দ্র রয়েছে।
রেজাউল করিমের তথ্য মতে, এক লাখ ৬২ হাজার ৫০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তমিজ উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী নাবিলা তাসনিম পেয়েছেন ৫৭ হাজার ৭৮৭ ভোট পেয়েছেন।