ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে এভারকেয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মুকসেদুর রহমান আবির।

তিনি জানান, মঙ্গলবার (২১ জুলাই) হঠাৎ অসুস্থ বোধ করলে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

তার পরিবারের সদস্যরা জানান, কয়েকবার বমি হওয়ার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বার্ধক্যজনিত নানা জটিলতায় গুরুতর অসুস্থতার কারণে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া শয্যাশায়ী রয়েছেন।