ক্ষমতার জন্য জামায়াতে ইসলামী সব সময় ফ্যাসিস্টের পদাঙ্ক অনুসরণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এর বহু প্রমাণ রয়েছে। দেশের মানুষ জানে, বিএনপিই একমাত্র আদর্শিক দল।
রবিবার (১৮ অক্টোবর) বিকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক নেতা আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ৫ আগস্টের পর ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়তে আওয়ামী লীগকে ক্ষমা করার ঘোষণাও দিয়েছিল জামায়াত। অথচ বিএনপি কখনও এমন কথা বলেনি।
তিনি অভিযোগ করেন, মানুষের মন জয় করতে ইসলামকেও ব্যবহার করেছে জামায়াত। দলটি কখনও আদর্শিক পথে হাঁটেনি বলেই জনগণ তাদের এখনও সন্দেহ করে।