ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা  ও ভূমিমন্ত্রী  মিজানুর রহমান মিনুকে দেখতে গিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে তিনি সেখানে যান। এ সময় মিনুর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ও তার সুস্থতা কামনা করেন  মির্জা আব্বাস।

এর আগে বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রক্ত শূন্যতা নিয়ে  হাসপাতালে ভর্তি হন মিজানুর রহমান মিনু। বর্তমানে হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছে। রক্ত শূন্যতার কারণে তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন গণমাধ্যমকে জানান, গত কয়েক দিন ধরেই মন্ত্রী অসুস্থ বোধ করছিলেন। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন। এরপর বুধবার সকালে অসুস্থতা বোধ করলে তাকে প্রথমের রামেক হাসপাতালে ভর্তি করা হয়।