একে একে সবার দিকে ধেয়ে আসছে ফ্যাসিবাদের অগ্নিসন্ত্রাস: রাশেদ খাঁন

ফ্যাসিবাদের অগ্নিসন্ত্রাস মোকাবিলায় জুলাই গণঅভ্যুত্থানের মতো সম্মিলিত প্রতিরোধের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়ে ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।  

রাশেদ খাঁন বলেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ভাইয়ের গাড়িতে আগুন এবং ডাকসু নেতা মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের তীব্র নিন্দা জানাই। ফ্যাসিবাদের অগ্নিসন্ত্রাস একে একে সবার দিয়ে ধেয়ে আসছে। আজ আপনি, কাল আমি, পরশু আরেকজন, এভাবেই ওরা টার্গেট করেছে। ওদের নৈরাজ্য বন্ধ করতে জুলাই গণঅভ্যুত্থানের ন্যায় সম্মিলিত প্রতিরোধের বিকল্প নেই।