শেখ হাসিনাকে এনে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকর করতে হবে: দুলু

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,  ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হলে শেখ হাসিনারও ফাঁসি হবে। অবিলম্বে  তাকে ফেরত এনে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকর করতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে তিনি এ কথা বলেন। উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

দুলু অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাদের ব্যবসা-বাণিজ্য থেমে নেই, সেই অর্থ নাশকতায় ব্যয় হচ্ছে। 

তিনি বলেন, বর্তমান সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। তাই, ৫ বছরের আগে এই সরকারকে নামানোর কোনও সম্ভাবনা নেই।