আগামী সোমবার (১১ সেপ্টেম্বর) সারা দেশে শান্তিপূর্ণ এ কর্মসূচি পালিত হবে। শনিবার দুপুরে এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘মিয়ানমার সরকার রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করছে। তাদের মিয়ানমার থেকে বিতারিত করার ঘটনায় বিশ্ববাসী বিস্মিত ও মর্মাহত। জঘন্যতম গণহত্যা, বর্বর অত্যাচার ও নির্যাতনে প্রায় তিন লাখ রোহিঙ্গা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে।’
রোহিঙ্গাদের সমস্যাটি বাংলাদেশের জন্য একটি বড় ধরনের সংকট সৃষ্টি করেছে, বলেও বিবৃতিতে উল্লেখ করেন এ জামায়াত নেতা।