‘কেউ সংশোধনের উদ্দেশ্যে যৌক্তিক সমালোচনা করলে মোস্ট ওয়েলকাম জানাই’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, ‘পরিশুদ্ধ নিয়তে সুধী হিসেবে এই সমালোচনা জারি রাখুন। কিন্তু আমরা কারও সমালোচনা করে সময় নষ্ট করতে চাই না।’
স্ট্যাটাসে সেক্রেটারি উল্লেখ করেন, ‘যখন শহীদের চেহারা সামনে ভেসে উঠে, বোবাকান্না ফিল করি।’
তিনি জানান, ‘নতুন কৌশলের জন্য রবের (সৃষ্টিকর্তা) জ্ঞানভান্ডারের দিকে তাকিয়ে থাকি। সুদূরপ্রসারী চিন্তা নিয়ে লক্ষ্যের দিকে হেঁটে চলি। এটাই আমাদের কর্মপন্থা।’
জাহিদুল ইসলাম বলেন, ‘এখনও শহীদের পরিবারের চোখে চোখ রেখে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাই না। নিস্তব্ধ হয়ে যাই। তাই আমাদের মুখে কথার ফুলঝুরি ওঠে না। আমরা আত্মসমালোচনা করি। ভুল হলে তা কারেকশন করি।’