জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো.তাহের বলেছেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদের স্থান নেই। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করবে জামায়াত।’
শনিবার (১৯ জুলাই) বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, ‘আওয়ামী লীগ এ মুহূর্তে বাংলাদেশে অপ্রাসঙ্গিক। জামায়াত নতুন বাংলাদেশ চায়। পিআর পদ্ধতি ছাড়া নতুন বাংলাদেশ নির্মাণ করা সম্ভব নয়।’
তিনি অভিযোগ করেন, ‘ঐকমত্য কমিশনে দুই-একটি দল একমত হতে চায় না।’
তিনি আরও বলেন, ‘জামায়াত সব শ্রেণির মানুষের দল। জামায়াত কোনও সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। আগামী নির্বাচন জনগণ যাদের ভোট দেবে, বাংলাদেশ পন্থা জিতবে চাঁদাবাজদের বিরোধীরা জিতবে।’
ডা. তাহের সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।